• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Headline
পাকুন্দিয়ায় পৃথক দুর্ঘটনায় ২ যুবক নিহত হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু আলিফ ও আহত পরিবারের পাশে ইউএনও কাজী নাহিদ ইভা হোসেনপুরে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ হোসেনপুরে নরসিংহ জিউর আখড়ার দেবোত্তর সম্পত্তি বেদখল, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চায় হিন্দু সম্প্রদায় হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় শিশু আলিফ নিহত, আহত ১ হোসেনপুর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পাকুন্দিয়ায় পরকীয়ার সন্দেহে মামাতো ভাইকে হত্যা, ১২ ঘণ্টার মধ্যে আসামী গ্রেফতার হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা ঘটনায় জড়িত সন্দেহে রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধন

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধন

হোসেনপুর সংবাদ দাতা :

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক *সোহানা নাসরিন*।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সোহানা নাসরিন তাঁর বক্তব্যে বিভিন্ন দুর্যোগে ফায়ার ফাইটারদের তাৎক্ষণিক সাড়াদান, ত্বরিত সেবা প্রদান ও অসামান্য ত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ফায়ার সার্ভিসের সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সম্পদ ও জীবন রক্ষা করে যাচ্ছেন। এটা নিঃসন্দেহে জাতির জন্য গর্বের বিষয়।”

এসময় তিনি বিভিন্ন দুর্ঘটনায় নিহত ‘অগ্নিবীর’দের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। ফায়ার সার্ভিসের সদস্যদের আরও কার্যকর সেবা প্রদানের সুবিধার্থে জলাধারের উৎসগুলোর খন এবং ঘাট নির্মাণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

 

উদ্বোধন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, স্কাউট, গার্ল গাইডস, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার *মোঃ তোফাজ্জল হোসেন*। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কিশোরগঞ্জের উপসহকারী পরিচালক *মোঃ মোফাজ্জল হোসেন*।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধি ছাড়া অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। তাই সবাইকে নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে কিশোরগঞ্জে সপ্তাহব্যাপী অগ্নিনির্বাপণ মহড়া, উদ্ধার তৎপরতা প্রদর্শনী, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, স্কুল-কলেজে সচেতনতামূলক আলোচনা ও জনসাধারণের জন্য উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, এই সপ্তাহের মাধ্যমে জনগণকে অগ্নি প্রতিরোধ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে যেকোনো দুর্যোগে তারা নিজেরাই প্রাথমিকভাবে মোকাবেলা করতে পারেন।

সূএ- সঞ্জিত চন্দ্র শীল / পি পি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা