পাকুন্দিয়ায় তিন মাদক সম্রাট গ্রেফতার,ইয়াবাসহ
নিজস্ব সংবাদ দাতা :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশ পৃথক তিনটি অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মে বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে পাকুন্দিয়া থানার বড় আজলদী এলাকায় অভিযান চালিয়ে শিপন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বড় আজলদী গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৩ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৯ হাজার টাকা।
এ ঘটনায় পাকুন্দিয়া থানায় এফআইআর নং-১০, জিআর নং-৮৭/২০২৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, একইদিন রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে কাগারচর (বড়খিল) এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাদেক (৪৫) কে গ্রেফতার করে পুলিশ। তিনি মৃত শুকুর আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।
এ ঘটনায় পাকুন্দিয়া থানায় এফআইআর নং-১১, জিআর নং-৮৮/২০২৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর একই ধারায় মামলা রুজু করা হয়েছে।
এদিকে, ১৮ মে দিবাগত রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে চরকাওনা (মুনিয়ারীকান্দা) এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়া (২৮) নামে আরও এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি নুরুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৪ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ১২ হাজার টাকা।
এ ঘটনায় পাকুন্দিয়া থানায় এফআইআর নং-১২, জিআর নং-৮৯/২০২৬ মূলে মামলা দায়ের করা হয়েছে।
পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ এস এম আরিফুল রহমান জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সূএ- এম এ হান্নান / পি পি